ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মওসুমে বসত বাড়িতে চাষ যোগ্য শীতকালীন সবজির বীজ ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয় ।

কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ১২০ জন কৃষকের মাঝে উফসী জাতের সবজির বীজ ও ২শ ৩০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভ’ইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন ।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *