নেতাকে মনোনয়ন না দেওয়ায় রাস্তায় শুয়ে অনুসারীদের বিক্ষোভ

নেতাকে মনোনয়ন না দেওয়ায় রাস্তায় শুয়ে অনুসারীদের বিক্ষোভ

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত এক নেতার অনুসারীরা। এসময় তারা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ও শুয়ে অবরোধ করেন।

তারা জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মী। এই আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমজাদ হোসেনকে। সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে সোমবার রাত ৮টার সময় গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক চলাচলরত বাস-ট্রাকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।

উল্লেখ্য মনোনয়ন পাওয়া আমজাদ হোসেন মেহেরপুর-২ আসনের সাবেক এমপি ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *