প্রেমের টানে নরসিংদী থেকে জামালপুরে আসা কিশোরী, উদ্ধার

প্রেমের টানে নরসিংদী থেকে জামালপুরে আসা কিশোরী, উদ্ধার

ফেসবুকে গড়ে ওঠা অসম প্রেমের টানে নরসিংদী জেলার এক ১৪ বছর বয়সী কিশোরী জামালপুরে চলে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়।

জানা গেছে, গতরাতে নরসিংদী থেকে জামালপুর পৌরসভার ছোটগড় এলাকায় আসে ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে পুলিশ ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহকর্মী আরজু ও মাজহারসহ সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়।

আগামীকাল মেয়েটির বাবা ও মা নরসিংদী থেকে জামালপুরে এসে মেয়েকে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, হারিয়ে যাওয়া ও পাচার হয়ে আসা শিশুদের আশ্রয়ের নিরাপদ স্থান হিসেবে জামালপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। এখানকার উপ-প্রকল্প পরিচালক আলমগীর একজন সংস্কৃতিজন ও সংগীতশিল্পী হিসেবে শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *