হাজার হাজার সন্ত্রাসীকে দিয়ে ঢাকা দখল করা অসম্ভব : শফিকুল আলম

হাজার হাজার সন্ত্রাসীকে দিয়ে ঢাকা দখল করা অসম্ভব : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন– এটি ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা মনে করছেন, দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।’

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

তিনি আরো লিখেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। এবং মনে রাখবেন: এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *