ইউএনও’র হাতে বদলে গেল স্বাস্থ্য কমপ্লেক্স-পরিচ্ছন্নতায় স্বস্তি রোগীদের

ইউএনও’র হাতে বদলে গেল স্বাস্থ্য কমপ্লেক্স-পরিচ্ছন্নতায় স্বস্তি রোগীদের

জনবল সংকট আর অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন নোংরা আর জর্জরিত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবশেষে হাসপাতালের পরিবেশ ফেরাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান। তার উদ্যোগ ও তদারকিতে এক দিনের মধ্যেই পাল্টে যায় হাসপাতালের সামগ্রিক চিত্র।

গত শনিবার দুপুরে গলাচিপা পৌরসভার হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় হাসপাতালের আঙিনা, ওয়ার্ড, বাথরুম এবং আশপাশের পরিত্যক্ত ভবনগুলোতে চলে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পাশাপাশি মশা নিধনের স্প্রে করা হয় পুরো এলাকায়। এতে হাসপাতালের পরিবেশ হয়ে ওঠে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব।

চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা ইউএনও’র এ উদ্যোগকে আন্তরিক স্বাগত জানান। অনেকেই জানান, “অনেকদিন পর হাসপাতালকে এমন পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেল।”

ইউএনও মাহমুদ হাসান বলেন, “হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখি বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে আছে। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করি। রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য।”

গলাচিপা উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর শুভঙ্কর দাস জানান, পঞ্চাশ শয্যার এ হাসপাতালে গলাচিপা ও রাঙ্গাবালীর বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের সাথে থাকা অনেকেই ময়লা আবর্জনা যথাস্থানে না ফেলায় ওয়ার্ড ও আঙিনায় নোংরা জমে থাকে। মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মীর পক্ষে প্রতিদিন এ বিশাল এলাকা পরিষ্কার রাখা কঠিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *