আকস্মিকভাবে পদ ছাড়ছেন মার্কিন নৌবাহিনীর সচিব

আকস্মিকভাবে পদ ছাড়ছেন মার্কিন নৌবাহিনীর সচিব

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ করেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তার এই পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

পেন্টাগনের মুখপাত্র জানান, ফেলানের দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হিসেবে আপাতত ডেপুটি ও আন্ডারসেক্রেটারি হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেলানের এই আকস্মিক বিদায় সামরিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ, মাত্র একদিন আগেই তিনি একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছিলেন।

এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং মার্কিন নৌ অবরোধের মধ্যেই এই পরিবর্তন এসেছে, যা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদে ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর আগে চলতি মাসেই আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

তাদের মতে, প্রশাসনের কৌশলগত পুনর্বিন্যাস বা যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে এ ধরনের রদবদল ঘটানো হতে পারে। তবে গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের এই পরিবর্তন বাহিনীর কার্যক্রম ও মনোবলের ওপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *