আদালতে অনুপস্থিতি—এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে অনুপস্থিতি—এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জের একটি আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এই আদেশ দেন।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা একটি মানহানির মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগে বলা হয়, মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দেন আমির হামজা।

এর আগে, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

পরবর্তীতে ১৯ এপ্রিল আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করে। কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *