ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার, পাল্টা তোপ দাগলেন ট্রাম্প

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার, পাল্টা তোপ দাগলেন ট্রাম্প

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক জনসভায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানে এমন একটি ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন যার কোনো যৌক্তিক দাবি ছিল না; আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলার জেরেই ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ওবামার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প তাঁকে একজন ‘অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে ওবামা প্রশাসনই ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সুগম করে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *