ঢাকা, ১৮ এপ্রিল:
অনলাইন ডেস্ক:
কুয়েতে কর্মরত ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, প্রবাসীরা বিভিন্ন সময়ে স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ফ্লাইট সংকটের কারণে নির্ধারিত সময়ে মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হয়।
এদিকে, মরদেহ হস্তান্তরের সময় সংশ্লিষ্ট পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে দাফন ও পরিবহন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
একসঙ্গে এত মরদেহ দেশে আসায় বিমানবন্দর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

