কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চলতি বছরের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট সাতজন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অভিযোগের তালিকায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশন সূত্র জানায়, এ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া কীভাবে আগাবে, সে বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনার অপেক্ষায় রয়েছে প্রসিকিউশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *