খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তার গাড়ি বহর সেখানে পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এ সময় প্রধান উপদেষ্টার কাছে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলে ধরেন তার মেডিক্যাল বোর্ড সদস্য ডা. জাফর ইকবাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *