খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু

খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্বে ছিলেন সম্রাট। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কিছু বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। সহকর্মীদের কাছে তিনি এ বিষয়ে কিছু জানাননি বলেও জানা গেছে।

পুলিশ সুপার আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *