জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

ওয়ান নিউজ ডেস্ক:

নভেম্বর মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দামই আগামী ১ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত স্মারক জারি করা হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা স্মারকে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক। 

এদিকে, অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এর আগে ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। সেই দামই ১ অক্টোবর থেকে কার্যকর ছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *