জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব—বাসভাড়া বাড়াতে বৈঠকে সড়কমন্ত্রী

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব—বাসভাড়া বাড়াতে বৈঠকে সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সামাল দিতে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়েছে। এ প্রেক্ষাপটে গঠিত কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বৈঠকে প্রস্তাবিত ভাড়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভাড়া নির্ধারণে যাত্রী ও মালিক—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *