ট্রাফিক বিভাগের অনিয়ম বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

ট্রাফিক বিভাগের অনিয়ম বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের অপসারণসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা–সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ট্রাফিক বিভাগের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির কারণে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এসব বন্ধ করে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন। দ্রুত দাবি পূরণ করা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।

এসময় তারা দাবি জানান—ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারকে অপসারণ ও ট্রাফিক বিভাগের দুর্নীতি বন্ধ করা, আটক গাড়ি মালিকদের জিম্মায় দ্রুত ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা, শহরে মালবাহী যানবাহনের সময়সূচি পুনঃনির্ধারণ এবং বাঁশবাজার এলাকায় ট্রাক লোড–আনলোডের স্থায়ী ব্যবস্থা করা, মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করে রিকুইজিশনকৃত গাড়ির মালিক–চালকদের সরকারি ভাতা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান, সদস্য সচিব মো. মেরাজ ইসলাম, জেলা বাস মিলিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সহ-সভাপতি ছোট্টু মিয়াসহ অন্যান্য শ্রমিক নেতারা।

পরে সাত দফা দাবির স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *