ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন, বাস্তবতা গড়ে তোলে ইরানের জনগণ ও ক্ষেপণাস্ত্র: মোহসেন রেজাই

ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন, বাস্তবতা গড়ে তোলে ইরানের জনগণ ও ক্ষেপণাস্ত্র: মোহসেন রেজাই

ওয়ান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দাবি করা জয়ের ঘোষণাকে ‘কল্পনা’ আখ্যা দিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ট্রাম্প কেবল নিজের কল্পনাতেই জিততে পারেন, কারণ বাস্তবতা নির্ধারণ করে ইরানের জনগণ, সেনাবাহিনী ও তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন; যার প্রেক্ষাপট হলো গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ট্রাম্পের প্রায় শতাধিকবার জয়ের দাবি। একদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বিনা মাশুলে হুমকির দিন শেষ উল্লেখ করে যেকোনো আগ্রাসনের ‘বেদনাদায়ক ও অনুশোচনীয়’ জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে; অন্যদিকে, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের একটি উদ্যোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বৃহস্পতিবারও ইরানকে সতর্ক করে বলেছেন, হয় তেহরানকে একটি ‘অত্যন্ত ন্যায্য চুক্তি’ মেনে নিতে হবে, নয়তো দেশটির কোনো অস্তিত্বই রাখা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *