ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান: করলেন বৃক্ষরোপণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান: করলেন বৃক্ষরোপণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন

ওয়ান নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শনিবার সকালে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সোয়া ১০টার দিকে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যেখানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তার পাশে উপস্থিত ছিলেন। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে গোটা ঢামেক ক্যাম্পাসে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে ছাত্রীদের জন্য নির্মিতব্য দুটি নতুন হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভাতেও যোগদান করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *