ঢাকার বর্জ্য থেকেই আসবে বিপুল বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প তরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার বর্জ্য থেকেই আসবে বিপুল বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প তরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওয়ান নিউজ ডেস্ক: গত রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যথাক্রমে আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি মেগা প্রকল্প বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, চীনের সিএমইসি গ্রুপের অর্থায়নে আমিনবাজারে প্রতিদিন প্রায় তিন হাজার টন আবর্জনা ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা ২০২৮ সালের আগস্ট থেকে আগামী ২৫ বছর পর্যন্ত জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানির তত্ত্বাবধানে মাতুয়াইলে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে বছরে ১৫ হাজার টন মিথেন গ্যাস তৈরি করা হবে, যা থেকে বার্ষিক ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে সহায়ক এই প্রকল্প দুটির কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়কে নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন; যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুই সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *