ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দ্রুত দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করে দ্রুত কাজে দৃশ্যমান অগ্রগতি আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। গুরুত্বপূর্ণ এই সভায় সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *