তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

আবহাওয়া ডেস্ক

দেশের উত্তরাঞ্চলসহ তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) সকালে দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হতে পারে এবং তা কিছু সময় স্থায়ী থাকতে পারে।

এর প্রভাবে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই ভারী বর্ষণের কারণে সংশ্লিষ্ট বিভাগের নগর এলাকার কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *