দক্ষিণ লেবানন না ছাড়লে ইসরাইলের কপালে ২০০০ সালের মতো অপমানজনক পরাজয় জুটবে: কুদস ফোর্স প্রধান

দক্ষিণ লেবানন না ছাড়লে ইসরাইলের কপালে ২০০০ সালের মতো অপমানজনক পরাজয় জুটবে: কুদস ফোর্স প্রধান

ওয়ান নিউজ ডেস্ক: দক্ষিণ লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার না করলে দখলদার ইসরাইলকে ২০০০ সালের মতো চরম অপমান ও পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেছেন যে, ইসরাইল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে অত্যন্ত অসম্মানজনকভাবে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি ইসরাইলি কর্তৃপক্ষকে সতর্ক করে জানান যে, তারা যদি নিজের পায়ে হেঁটে এই ভূমি থেকে সরে না যায়, তবে ২০০০ সালের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটবে যখন ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইসরাইলি সেনারা চরম অপমানজনক পরিস্থিতিতে লেবানন ছেড়ে পালিয়েছিল। উল্লেখ্য, ২০০০ সালের সেই ঐতিহাসিক সেনা প্রত্যাহারের স্মরণে প্রতি বছর ২৫ মে লেবাননে সাড়ম্বরে ‘মুক্তি দিবস’ পালিত হয়ে আসছে, আর সেই গৌরবময় অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়েই এবার ইসরাইলকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আলটিমেটাম দিলেন আইআরজিসি প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *