ওয়ান নিউজ ডেস্ক: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফরের তীব্র সমালোচনা করে তাকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তার আসল জায়গা দ্য হেগের আদালতে। নিউইয়র্কে পৌঁছালে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মামদানি নিজের আইনি সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার মেয়রের রয়েছে কিনা সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে এই ইস্যুটিকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছেন না এবং নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ রয়েছে কিনা, তা গভীরভাবে মূল্যায়ন করতে সিটি করপোরেশনের আইন বিভাগের সঙ্গে তিনি বর্তমানে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
নেতানিয়াহু যুদ্ধাপরাধী: নিউইয়র্কে গ্রেপ্তারের আইনি দিক খুঁজছেন মেয়র
2 months ago
Less than a minute
Related Articles
টানা দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্টকে মার্কিন ভিসা প্রত্যাখ্যান,…
- September 17, 2026

