পঞ্চগড়ে শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

পঞ্চগড়ে শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ

এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার পাঁচশত টাকা চিকিৎসা ভাতাসহ ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা এ সসাবেশ করে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়ক ধরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ অলিউল্ল্যাহ, কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. মাসুদ, ইবতেদায়ী ফেডারেশনের সভাপতি মাওলানা মাজেদুর রহমান, সদস্য ও জামায়াতে ইসলামীর পঞ্চগড় পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন প্রমূখ।

বক্তারা বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। বর্তমানে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীরা যে হারে বাড়ি ভাড়া ও উৎসব এবং চিকিৎসা ভাতা পান তা খুবই হাস্যকর। তারা দ্রুত শিক্ষক কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, এক হাজার ৫শত টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভূক্ত করণ, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তি এবং শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *