পটুয়াখালী-৩ আসন মনোনয়ন নিলেন হাসান মামুন

পটুয়াখালী-৩ আসন মনোনয়ন নিলেন হাসান মামুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন হাসান মামুন। মনোনয়ন গ্রহণকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আজ নির্ধারিত সময়ের মধ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিপুলসংখ্যক সমর্থক। মনোনয়ন গ্রহণের পর হাসান মামুন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

হাসান মামুন বলেন, গলাচিপা ও দশমিনার সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নদীভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি—এসব বিষয়ে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান বলে জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হাসান মামুন দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে পটুয়াখালী–৩ আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন তারা। এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, গলাচিপা–দশমিনায় রাজনৈতিক তৎপরতা ও প্রচার-প্রচারণা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *