পদত্যাগ করছেন না মাসুদ পেজেশকিয়ান, গুজব ছড়ানোর নেপথ্যে ‘চরমপন্থিরা’

পদত্যাগ করছেন না মাসুদ পেজেশকিয়ান, গুজব ছড়ানোর নেপথ্যে ‘চরমপন্থিরা’

ওয়ান নিউজ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের চলমান গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে তেহরান, যেখানে দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই এক্সে দেওয়া এক বার্তায় এই অপপ্রচারের জন্য মিথ্যাবাদী ও চরমপন্থিদের একটি চক্রকে দায়ী করে বলেছেন, তারা মূলত জাতীয় ঐক্যে ফাটল ধরাতেই এমন ষড়যন্ত্র করছে। মূলত এর আগে দেশটির এক ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজির বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপকভাবে এই খবর ছড়িয়ে পড়ে যে, সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি অনুযায়ী পেজেশকিয়ান পুনরায় পদত্যাগ করতে চাইলে তা মঞ্জুর করা হবে। তবে এই জল্পনার মাঝেই বিবিসি ফার্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সম্প্রচারমাধ্যমগুলোতে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তার অংশবিশেষ প্রচার করা হয়েছে, যেখানে তিনি পদত্যাগ না করে নিজের দায়িত্বে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সামরিক বাহিনীর সাথেও সার্বক্ষণিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে পেজেশকিয়ানের দেওয়া এই বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও এবং লিখিত রূপ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *