পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে আগে ব্যাটিংয়ে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে আগে ব্যাটিংয়ে টাইগাররা

ওয়ান নিউজ ডেস্ক:
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

টস হারলেও উইকেট নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, মিরপুরের উইকেট এবার ব্যাটিং সহায়ক হতে পারে এবং বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দল।

এবারের ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা গেছে ভিন্ন কৌশল। স্পিননির্ভর উইকেট হলেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দীর্ঘদিন পর দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন তরুণ পেসার নাহিদ রানা এবং ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেন। স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যদিও দুই দলই এই সিরিজকে নতুন করে শুরু হওয়া লড়াই হিসেবে দেখছে, তবুও টাইগার শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই।

অন্যদিকে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। ফলে সফরকারী দলে অভিষেক হয়েছে দুই নতুন ক্রিকেটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *