পূর্বাচলে এএফসি ব্যাডমিন্টন ক্লাবের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পূর্বাচলে এএফসি ব্যাডমিন্টন ক্লাবের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার পূর্বাচলের সীশেল পার্কে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এএফসি ব্যাডমিন্টন ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি জনাব আশরাফুল ইসলাম।

ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্লাবের সকল সদস্যরা এক আনন্দঘন দিন কাটান। সিনিয়র ও জুনিয়র সদস্যদের অংশগ্রহণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

দিনের কার্যক্রম শুরু হয় সকালের নাস্তার পর ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে। প্রতিযোগিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন জনাব আফছু হাওলাদার ও তার সতীর্থ মামুন। রানার্সআপ হন জনাব হাবিব ও জনাব মনির।

এরপর অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করেন জনাব হাবিবুল্লাহ, দ্বিতীয় স্থান লাভ করেন জনাব শিপন এবং তৃতীয় স্থান অর্জন করেন জনাব সিরাজ। পরবর্তীতে পানিতে ডুব প্রতিযোগিতায় প্রথম হন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষক জনাব মনির স্যার, দ্বিতীয় হন জনাব জিয়া এবং তৃতীয় হন জনাব সিরাজ।

দুপুরে মধ্যাহ্নভোজের পর কিছু সময় আড্ডা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘হাড়ি ভাঙা’ খেলা। এতে প্রথম স্থান অধিকার করেন মোঃ আফছু হাওলাদার, দ্বিতীয় হন জনাব কমল এবং তৃতীয় হন জনাব হাবিবুল্লাহ।

বিকেলের নাস্তার পর অনুষ্ঠিত হয় লটারি প্রতিযোগিতা। এতে প্রথম হন নিউ এজ পত্রিকার সিনিয়র রিপোর্টার জনাব মিশন, দ্বিতীয় হন জনাব কমল এবং তৃতীয় হন জনাব জুলহাস।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী পর্ব শুরু হয়। এ সময় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *