প্রধানমন্ত্রীর বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার ঘটনা প্রশংসিত

প্রধানমন্ত্রীর বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার ঘটনা প্রশংসিত

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর ব্যস্ত সড়কে ভিভিআইপি বহরের মাঝেও মানবিকতার এক ভিন্ন চিত্র দেখা গেছে। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর সাময়িক থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে তার গাড়িবহরের পেছনে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে দ্রুত পথ করে দেওয়ার নির্দেশ দেন। পরে বহরের গাড়িগুলো সরে গেলে অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল অতিক্রম করে।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো বিষয়টি ছিল তাৎক্ষণিক ও মানবিক। তারা বলেন, সাধারণত ভিভিআইপি চলাচলের সময় অন্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। সেখানে একজন সরকারপ্রধানের পক্ষ থেকে জরুরি চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দেওয়া ব্যতিক্রমী একটি উদাহরণ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা বহন করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *