প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ

অনলাইন ডেস্ক
দেশের সিনিয়র সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হলেও এ খাতের কর্মীরা এখনো অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। ফলে তাদের পেশাগত জীবনে নানা ধরনের অনিশ্চয়তা থাকে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সাংবাদিক আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন, যা দীর্ঘদিন ধরে গুরুত্ব পায়নি।

তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা হলেও বাস্তবতায় দেখা যায়, অনেক অভিজ্ঞ সাংবাদিক জীবনের শেষ সময়ে অর্থকষ্টে পড়েন। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।

মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *