বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ

বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ গোলাম মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম শরিফ।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন ইকবাল এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম কামরুজ্জামান। এছাড়াও নাফিস আহসান চৌধুরী পরিচালক (অর্থ) ড. মোহাম্মদ রাশেদুল হাসান পরিচালক (আন্তর্জাতিক),মোহাম্মদ শাহাদাত রশিদ পরিচালক (ট্রেড ও ফেয়ার), মো. আফসু হাউলাদার – পরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স),মো. মেহেদী হাসান পরিচালক (প্রশিক্ষণ ও শিক্ষা), মো. আবু ইউসুফ পরিচালক (জনসংযোগ), রবিন লাল- পরিচালক (মিডিয়া ও প্রকাশনা)।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ এক প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজম শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্যুরিজম খাতের টেকসই উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

বগঠিত পরিচালনা পর্ষদ আগামী দুই বছরে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজম শিল্পকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *