ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-১

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অনিক নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

রবিবার বিকেলে অনিক ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। গ্রেফতারকৃত অনিক আশুগঞ্জের সোনারামপুর কলাবাগান এলাকার মনু মিয়ার ছেলে। মামলার অপর দিয়ে আসামী হলো একই এলাকার জাকারিয়া ও ইমরান। তারাও কিশোর বয়সী।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, ধর্ষণ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা ফয়জুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করছেন। এতে আশুগঞ্জ কলাবাগান এলাকার অনিক, জাকারিয়া ও ইমরান নামে তিন কিশোরকে আসামি করা হয়েছে।
রাতেই অভিযুক্ত অনিককে গ্রেফতার করা হয়। অনিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ, আশুগঞ্জে কয়েকজন যুবক মিলে এক কিশোরীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কিশোরীর পরিবার জানান, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠায়। দোকানে যাওয়ার সময় স্থানীয় জাকারিয়া, ইমরান, অনিকসহ তিন স্থানীয় যুবক ওই কিশোরীকে ডেকে পাশ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে যায়। সেখানে তাকে হাত পা বেঁধে জোরপূর্বকভাবে গণধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তার পিতা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই কিশোরী কিছু না বললেও দুইদিন পর তার শারীরিক ভাবে অসুস্থ হলে সে তার মাকে বিষয়টি খুলে বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *