ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে গণঅধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজীউর রহমান তানভীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি এনামুল হাসান শহীদ বাড়িয়া।
খোলা আকাশের নিচে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

