মির্জাপুরে সুইডেন হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

মির্জাপুরে সুইডেন হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহাআষ্টমীতে সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই নিকোলাস উইকস দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রদূত নিকোলাস কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসার ডা. আব্দুল হালিম তাকে স্বাগত জানান। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্তিত ছিলেন।

সেখানে চা চক্র শেষে বজরা যোগে লৌহজং নদী পার হয়ে সন্ধ্যায় রণদা দুর্গামন্ডপ পরিদর্শন করেন এবং ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশিত আরতী অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রদূত।

মন্ডপগুলিতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এর মধ্যে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল দানবীর রণদা সাহার পূজামন্ডপ। মির্জাপুরে উল্লেখযোগ্য পূজামন্ডপ পৌর এলাকার অনির্বাণ যুব সংঘ, আনন্দময়ী যুব সংঘ, আন্ধরা শিল্পী সংঘ, মধ্যপাড়া ক্লাব, বাইমহাটি প্রত্যাশা যুব সংঘ, পালপাড়া যুব সংঘ ও মহেড়ার ছাওয়ালী কালীবাড়ী দুর্গা মন্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ বছর এ উপজেলায় ২৫৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *