মেহেরপুর হাসপাতালে রোগীদের নাস্তায় পচা ডিম ও নিম্নমানের খাবার

মেহেরপুর হাসপাতালে রোগীদের নাস্তায় পচা ডিম ও নিম্নমানের খাবার

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সকালের নাস্তায় পচা ডিম, অপুষ্ট কলা ও ওজনে কম পাউরুটি সরবরাহের চরম অনিয়ম ধরা পড়েছে। হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে গিয়ে রান্নাঘর পরিদর্শনের সময় এই অনিয়ম দেখতে পান মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালাতে যান জেলা বিএনপির নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার একপর্যায়ে নেতাকর্মীরা রোগীদের খাবারের মান পর্যবেক্ষণ করতে হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে বরাদ্দকৃত খাবার পরীক্ষা করতেই বেরিয়ে আসে অনিয়মের চিত্র। সকালে রোগীদের নাস্তার জন্য প্রস্তুত রাখা খাবারের মধ্যে পচা ডিম, অপুষ্ট ছোট কলা ও নির্ধারিত ওজনের চেয়ে অনেক কম পরিমাণের পাউরুটি দেখতে পান তারা।

অনিয়মের বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “হাসপাতালে রোগীদের যে খাবার দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত খারাপ। শিডিউল অনুযায়ী পাউরুটির ওজন ৮০ গ্রাম থাকার কথা থাকলেও রান্নাঘরে যেসব পাউরুটি পাওয়া গেছে তা ২০ গ্রামও হবে না। এ ছাড়া রোগীদের জন্য যেসব ডিম ও কলা আনা হয়েছে, তার বেশিরভাগ ডিমই নষ্ট-পচা এবং কলাগুলো একেবারে অপুষ্ট।” ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম ও জালিয়াতির বিষয়ে হাসপাতাল প্রশাসনসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নেতাকর্মীরা হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও বারান্দায় পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান চালান।

এ সময় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা সহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *