মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তোফাজ্জেল বিশ্বাস নামের এক শিক্ষক নিহত হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল বিশ্বাস চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে ও দরবেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, তোফাজ্জেল বিশ্বাস দরবেশপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে পুরাতন দরবেশপুর নামক এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *