নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ১৭ বোতল এসকাফ নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ফয়জুদ্দিন (৫৫) নামক ব্যক্তির বসতবাড়ি থেকে এ সিরাপ উদ্ধার করা হয়।
জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে ফয়েজ উদ্দিন এবং তার স্ত্রী মুশিয়া দীর্ঘদিন ধরে কোডিন ফসফেট যুক্ত ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় মাদকের ব্যবসা করে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের পুরাতন জামে মসজিদ পাড়ার ফয়জুদ্দিন (৫৫) নামক ব্যক্তির বসতবাড়ির ঘাস কাটা ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঘাস ও বিচালি কাটার মেশিনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১৭ বোতল এসকাফ নামক কোডিং ফসফেটযুক্ত সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে আসামিদের বাড়িতে উপস্থিত পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে মামলা দায়ের করেন।

