যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে ইসরায়েলকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে ইসরায়েলকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে ইসরায়েলকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে তেল আবিবভিত্তিক গণমাধ্যম ‘কান’।

মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতি আগামী রোববারের মধ্যে শেষ হতে পারে বলে ইসরায়েলকে জানানো হয়েছে। মার্কিন প্রশাসন দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও দীর্ঘমেয়াদি আলোচনার পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ইসরায়েলি সূত্রগুলোর মতে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। এমনকি আলোচনার প্রক্রিয়াকে ‘অগোছালো’ বলেও মন্তব্য করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের কাছ থেকে কোনো নির্দিষ্ট প্রস্তাব পাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সময়সীমা নির্ধারণ করেননি। বরং তেহরানকে নিজ অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দিতেই যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। তবে তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, আলোচনা এগোনো পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

অন্যদিকে, ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরান এখনো ইতিবাচক সাড়া দেয়নি। তেহরানের অবস্থান—মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা কোনো সংলাপে বসবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *