রামিসা হত্যাকাণ্ডে ধর্ষণের প্রমাণ, আজই আদালতে চার্জশিট

রামিসা হত্যাকাণ্ডে ধর্ষণের প্রমাণ, আজই আদালতে চার্জশিট

ওয়ান নিউজ ডেস্ক:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার ফরেনসিক প্রতিবেদনে মৃত্যুর আগে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার দিন শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

রোববার ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার পর জানা যায়, হত্যার আগে রামিসার ওপর জোরপূর্বক যৌন নির্যাতন চালানো হয়েছিল। পরে তার মরদেহ বিকৃত করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই মামলার গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।

ঘটনাটি প্রকাশের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন বিভিন্ন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *