রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশ্বাস প্রধানমন্ত্রীর

রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশ্বাস প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ করে কঠোর শাস্তি কার্যকর করার চেষ্টা চলছে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এমন অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রামিসা হত্যার ঘটনায় দায়ীদের এমন শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ শিশু বা নারীর প্রতি সহিংস আচরণ করার সাহস না পায়।

তিনি জানান, বিচার প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও আদালতের নিয়ম অনুসারেই পরিচালিত হবে এবং পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *