ওয়ান নিউজ ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে চীন সীমান্তের কাছে প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান ‘তুপোলেভ টিইউ-৯৫’ বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ক্রাসনোইয়ারোভো শহরের কাছের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং জ্বালানি ট্যাংকে বিস্ফোরণের পর এতে ভয়াবহ আগুন ধরে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনার সময় সোভিয়েত আমলে নির্মিত এই বিশালাকৃতির বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। ১৯৫৬ সাল থেকে রুশ সামরিক বাহিনীতে যুক্ত থাকা এই বোমারু বিমানটি কয়েক দশক ধরে নিয়মিত সামরিক মহড়ায় ব্যবহৃত হয়ে আসছে; উল্লেখ্য, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে এর আগেও বেশ কয়েকটি প্রাণঘাতী বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার নজির রয়েছে।
রাশিয়ায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় পারমাণবিক বোমারু বিমান বিধ্বস্ত: নিহত ৬, আহত ১
32 minutes ago
Less than a minute

