শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তা লাঞ্ছিতের মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে, আদালতকক্ষে হট্টগোল

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তা লাঞ্ছিতের মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে, আদালতকক্ষে হট্টগোল

ওয়ান নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন। তবে জামিন শুনানি চলাকালে এজলাসে বিচারকের উপস্থিতিতেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে; একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিচারক বাধ্য হয়ে এজলাস থেকে নেমে যান। মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর মদিনা থেকে ফেরা জামায়াতের ৩৪ জন প্রতিনিধির একটি দল লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়া এবং ট্রলি সংকট নিয়ে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিবকে লাঞ্ছিত করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করেছিল পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *