সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলে ভিসা নাকচ হতে পারে

সন্তানের নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলে ভিসা নাকচ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল

শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা থাকলে ভিসা আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থায় ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাসের বক্তব্য অনুযায়ী, কেউ যদি শুধুমাত্র সন্তানের জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার লক্ষ্য নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে তা ভিসার শর্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের উদ্দেশ্য শনাক্ত হলে কনস্যুলার কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

এছাড়া, ভিসা নীতিমালা লঙ্ঘন বা আবেদন প্রক্রিয়ায় ভুল তথ্য প্রদান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ভিসার জন্য আবেদন করার সময় প্রকৃত ভ্রমণ উদ্দেশ্য উল্লেখ করতে এবং প্রচলিত নিয়মকানুন মেনে চলতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *