২০০ কোটি টাকার মামলায় রাজসাক্ষী হতে পারেন জ্যাকুলিন

২০০ কোটি টাকার মামলায় রাজসাক্ষী হতে পারেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক:

২০০ কোটি রুপির আলোচিত আর্থিক জালিয়াতি মামলায় নতুন মোড় নিতে পারে পরিস্থিতি। এ মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে পারেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মামলায় জ্যাকুলিনের সাক্ষ্য মামলার গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেপ্তারের পর থেকেই সুকেশ বিভিন্নভাবে জ্যাকুলিনের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করে আসছেন। একাধিক চিঠিতে তিনি দাবি করেছেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং জ্যাকুলিন তার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেননি।

তবে এই সম্পর্কের জেরে জ্যাকুলিনের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা জটিলতা তৈরি হয়েছে। তাকে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে।

বর্তমানে সুকেশ চন্দ্রশেখর দিল্লির মান্ডোলি কারাগারে আটক রয়েছেন। সেখান থেকেই তিনি নিয়মিত জ্যাকুলিনকে উদ্দেশ করে চিঠি লিখে আসছেন এবং নিজের অনুভূতি প্রকাশ করছেন।

বিশেষ দিনগুলোতেও তিনি জ্যাকুলিনকে কেন্দ্র করে বার্তা দিয়েছেন। ভালোবাসা দিবসেও তাদের সম্পর্ককে ঐতিহাসিক প্রেমের সঙ্গে তুলনা করে নিজের অবস্থান তুলে ধরেন সুকেশ।

এদিকে, জ্যাকুলিন এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো স্পষ্ট অবস্থান জানাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *