৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, গভীর সমুদ্রে ইলিশ শিকারে নামছেন উপকূলের জেলেরা

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, গভীর সমুদ্রে ইলিশ শিকারে নামছেন উপকূলের জেলেরা

ওয়ান নিউজ ডেস্ক: ইলিশের অবাধ প্রজনন ও মা মাছ রক্ষায় সরকার ঘোষিত দীর্ঘ ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে শেষ হচ্ছে। আইনি বিধিনিষেধের সময়সীমা পার হওয়ার পরপরই গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ শিকারে নামার জন্য উপকূলের লাখো জেলে এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহিপুর, লতাচাপলী ও ধুলাসারসহ দেশের বিভিন্ন মৎস্যঘাটে সরেজমিনে ঘুরে জেলেপাড়ার চিরচেনা ব্যস্ততার চিত্র দেখা গেছে। দীর্ঘ ৫৮ দিন কর্মহীন ঘরে বসে থাকা জেলেরা এখন গভীর সাগরে যাওয়ার অপেক্ষায় উৎসবমুখর পরিবেশে কেউ জাল মেরামত করছেন, কেউ ট্রলার বা নৌকা পরিষ্কার করছেন, আবার কেউবা বরফ ও জ্বালানি তেল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। উপকূলের মৎস্য আড়তদার মালিক সমিতি ও স্থানীয় জেলেরা জানান, ভরা মৌসুমে ইলিশ কম পাওয়া এবং এর পরপরই নিষেধাজ্ঞা আসায় এনজিওর কিস্তি ও চড়া বাজারের খরচের কারণে গত দুই মাস উপকূলের সাধারণ জেলেদের জীবন চরম অর্থকষ্টে কেটেছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা আজ মধ্যরাতে শেষ হওয়ার পর আশা করা যাচ্ছে জেলেদের জালে এবার ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ ধরা পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *