আজ সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (১৮ এপ্রিল) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে জানানো হয়েছে, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ জরুরি কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এই সময়ের মধ্যে চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের তার অপসারণের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নতুন বাসস্ট্যান্ড থেকে বিজিবি সংলগ্ন এলাকা পর্যন্ত এই কাজের প্রভাব পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *