ইরানি হামলার আশঙ্কায় বন্ধ সৌদি-বাহরাইন সংযোগ সেতু

ইরানি হামলার আশঙ্কায় বন্ধ সৌদি-বাহরাইন সংযোগ সেতু

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযুক্তকারী কিং ফাহাদ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে এই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়।

কিং ফাহাদ কজওয়ে অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে যান চলাচল স্থগিত করা হয়েছে।

২৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাহরাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিই আরব উপদ্বীপের সঙ্গে দেশটির একমাত্র স্থল সংযোগ।

উল্লেখ্য, বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন ঘনিয়ে আসার মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে, মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত ৮টার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। এই আল্টিমেটামকে কেন্দ্র করে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *