একাদশ শ্রেণিতে ভর্তি: নীতিমালা চূড়ান্তকরণে তিন কমিটির ওপর দায়িত্ব অর্পণ

একাদশ শ্রেণিতে ভর্তি: নীতিমালা চূড়ান্তকরণে তিন কমিটির ওপর দায়িত্ব অর্পণ

ওয়ান নিউজ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির রূপরেখা কেমন হবে, তা নির্ধারণ করতে তিনটি আলাদা কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও ভর্তির চূড়ান্ত নীতিমালা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, সদ্য গঠিত এই তিন কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই একাদশে ভর্তির চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে তিনি জানিয়েছিলেন যে, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবং নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *