এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে: ঢামেক পরিচালক

এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে: ঢামেক পরিচালক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, ‘ঢামেকে ওনার (ওসমান হাদির) প্রাথমিক একটা সার্জারি করা হয়েছে। মাথায়, বুকে ও পায়ে ইনজুরি (আঘাত) ছিল। প্রাথমিক সার্জারির পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই করা হচ্ছে। তারা আগে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।’

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *