কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর, শিশুদের মাঝে সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার তাগিদ

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর, শিশুদের মাঝে সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার তাগিদ

ওয়ান নিউজ ডেস্ক: যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অকারণে প্রাণীদের ওপর নির্যাতন কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণ ও প্রয়োজনেই সৃষ্টিকর্তা এসব প্রাণী সৃষ্টি করেছেন; তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং সম্ভব হলে তাদের যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা সবার কর্তব্য। এ সময় তিনি পরিবারের শিশু-কিশোরদের মাঝে ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির নিরাপদ সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *