গণতন্ত্র সুসংহত ও গ্রহণযোগ্য করতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান সিইসির

গণতন্ত্র সুসংহত ও গ্রহণযোগ্য করতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান সিইসির

ওয়ান নিউজ ডেস্ক: গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য রূপ দিতে রাষ্ট্র পরিচালনাসহ নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতাবিষয়ক এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কেবল নারী ভোটার না বাড়িয়ে ভোটার, প্রার্থী ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সার্বিক ক্ষমতায়ন ও দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন। এছাড়া কেবল আইনের বাধ্যবাধকতা নয়, বরং রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। অন্যদিকে, পাঁচতারকা হোটেলে বসে পরিকল্পনার বদলে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বিশেষ করে গ্রামাঞ্চল ও উপকূলীয় এলাকার নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *